বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ, যানজট-ভোগান্তি

জাতীয় ডেস্ক   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

পলিটেকনিক শিক্ষার্থীদের সাতরাস্তা মোড় অবরোধ, যানজট-ভোগান্তি

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে সাতরাস্তার মোড়সহ আশেপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ফলে শুরু হয়েছে সাধারণ মানুষের ভোগান্তি।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা জানায়, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তাঁরা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পান। তবে বর্তমান সরকার উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, আজ মঙ্গলবার দুপুর থেকে তেজগাঁও সাতরাস্তায় সড়ক অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকেল ৩টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Facebook Comments Box

Posted ১০:১৬ এএম | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(265 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।