সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

বিশ্ব ডেস্ক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

পদত্যাগ চাপ, তলব ও তদন্তে দেশে দেশে তোলপাড়

জেফরি এপস্টেইন নথিতে নাম আসায় ইউরোপজুড়ে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগের চাপে পড়তে পারেন। নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জ্যাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে পুলিশ। ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করা হয়েছে। লন্ডনে পিটার ম্যান্ডেলসনের লবিং প্রতিষ্ঠানের প্রধান পদত্যাগ করেছেন। খবর রয়টার্সের।

পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। ম্যান্ডেলসনের সঙ্গে এপস্টেইনের সম্পর্ক এবং সরকারি তথ্য ফাঁসের অভিযোগ ওঠায় প্রধানমন্ত্রীর বিচারবুদ্ধি নিয়ে প্রশ্ন তুলছেন এমপিরা। এই কেলেঙ্কারি স্টারমারের নেতৃত্বের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরেশিয়া গ্রুপ বলছে, এ বছরই স্টারমারের ক্ষমতা হারানোর আশঙ্কা ৮০ শতাংশ। যদিও স্টারমার দাবি করেছেন, ম্যান্ডেলসন তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। কিন্তু লেবার পার্টির ভেতরে ক্ষোভ বাড়ছে। সব মিলিয়ে মে মাসের স্থানীয় নির্বাচনের পর স্টারমারের প্রধানমন্ত্রিত্ব চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এদিকে লবিং প্রতিষ্ঠান ‘গ্লোবাল কাউন্সিল’-এর প্রধান নির্বাহী বেঞ্জামিন ওয়েগ-প্রসার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নথিতে এই প্রতিষ্ঠানের সঙ্গে দণ্ডিত ওই অপরাধীর সম্পর্কের তথ্য আসার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী
জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী থর্বজর্ন জাগল্যান্ডের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করেছে পুলিশ। ৭৫ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে ‘গুরুতর দুর্নীতির’ সন্দেহ করছে বিশেষ পুলিশ ইউনিট। জাগল্যান্ড আগে নোবেল কমিটির প্রধান এবং কাউন্সিল অব ইউরোপের মহাসচিব ছিলেন। তদন্তের স্বার্থে তাঁর কূটনৈতিক দায়মুক্তি বাতিলের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই পদে থাকাকালীন উপহার, ভ্রমণ সুবিধা ও ঋণ নিয়েছেন। জাগল্যান্ডের আইনজীবী তদন্তে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাংকে তলব
জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কের জেরে ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী জ্যাক ল্যাংকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে তিনি প্যারিসের ‘আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউট’-এর সভাপতি। প্রকাশিত নথিতে ল্যাংয়ের নাম ৬০০ বারের বেশি এসেছে। এপস্টেইনের সঙ্গে ল্যাং নিয়মিত যোগাযোগ রাখতেন।

Facebook Comments Box

Posted ১০:৪৫ এএম | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।