শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নেপাল বধের পর এবার ইংল্যান্ডকে হারাতে চায় ইতালি

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

নেপাল বধের পর এবার ইংল্যান্ডকে হারাতে চায় ইতালি

অভিষেক বিশ্বকাপেই নেপালকে ১০ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে ইতালি। সেই আত্মবিশ্বাস পুঁজি করে এবার পরাশক্তি ইংল্যান্ডকে হারানোর হুঙ্কার দিয়েছে ইউরোপের দেশটি। আগামী ১৬ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ইংলিশদের মুখোমুখি হবে তারা।

নেপাল জয়ের পর ইতালিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি সিমোনে গাম্বিনো আবেগালেড়িত হয়ে পড়েন। তিনি বলেন, ‘আমি কখনও ভাবিনি এই মুহূর্ত আসবে। এখন আমরা সরাসরি কলকাতায় গিয়ে ইংল্যান্ডকে হারাতে চাই। আমাদের লক্ষ্য সেমিফাইনাল।’

নেপাল বধের পর ওয়াংখেড়ের ড্রেসিংরুমে আবেগঘন উদযাপন করে ইতালিয়ানরা। এদিকে ইতালির সাবেক ফুটবলার ক্রিশ্চিয়ান ভিয়েরিও ক্রিকেট দলের সমর্থনে বার্তা দিয়ে এই খেলাকে দারুণ বলে অভিহিত করেছেন।

Facebook Comments Box

Posted ১:৫১ পিএম | শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।