মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   52 বার পঠিত

দুর্ঘটনায় বেঁচে যাওয়া সেই শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় মা-বাবাসহ পরিবারের চার সদস্যকে হারিয়ে অলৌকিকভাবে বেঁচে যাওয়া দেড় বছরের শিশুটির চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুরুতর আহত ওই শিশুকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া থেকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গতকাল বুধবার সকালে ঢাকা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাস বগুড়ার শেরপুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রধানমন্ত্রী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রী নিজে শিশুটির উন্নত চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। তিনি ইতোমধ্যে বগুড়ার জেলা প্রশাসক এবং বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালের পরিচালকের সঙ্গেও কথা বলে শিশুটির জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা ও যাবতীয় ব্যয়ভার গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৭ জন যাত্রী নিয়ে মাইক্রোবাসটি রংপুরের দিকে যাচ্ছিল। শেরপুর এলাকায় পৌঁছালে এটি দুর্ঘটনার কবলে পড়ে এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা শিশুটির মা-বাবাসহ আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। পরিবারের সবাইকে হারিয়ে শিশুটি এখন জীবনযুদ্ধে লড়ছে।

Facebook Comments Box

Posted ১১:১৬ এএম | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(316 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।