শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

টাইব্রেকারে রোমাকে কাঁদিয়ে সপ্তম ইউরোপা শিরোপা জিতল সেভিয়া

  |   বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

টাইব্রেকারে রোমাকে কাঁদিয়ে সপ্তম ইউরোপা শিরোপা জিতল সেভিয়া

ইউরোপা কাপের ফাইনাল হলো ফাইনালের মতোই। তুমুল প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট পেরিয়ে অতিরিক্ত ৩০ মিনিটেও ব্যবধান গড়া গেলনা দুই দলের মধ্যে।জয়ী নির্ধারণে রোমাঞ্চকর রোমা-সেভিয়া ফাইনাল গড়াল টাইব্রেকারে।যেখানে গোলরক্ষক বীরত্ত শেষ হাসি হাসল স্প্যানিশ ক্লাব সেভিয়া।

 

টাইব্রেকার পর্বটিও ছিল নাটকীতায় ভরা। প্রথমে রোমার গিয়ানলুকা মানচিনির পেনাল্টি রুখে দেন সেভিয়ার তারকা গোলরক্ষক ও জয়ের নায়ক ইয়াসিন বোনু।

এরপর পোস্টে মেরে রোমাকে আরও পিছিয়ে দেন রজার আইবানেজ। আর তাতে সেভিয়াকে শিরোপা জেতানোর সুযোগ আসে আর্জেন্টাইন তারকা গনসালো মন্তিয়েলের। বিশ্বকাপে তাঁর পেনাল্টিই আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয়ের অ্যানন্দে মাতিয়েছিল।আজও তাই হলো,তবে খানিকটা নাটকের পরে। প্রথমে নিজের নেওয়া পেনাল্টি পোস্টে মারেন মন্তিয়েল। কিন্তু রোমা গোলরক্ষক আগে থেকে সরে যাওয়ায় ফের সুযোগ পান মন্তিয়েল। এবার আর ভুল হয়নি। দারুণভাবে বল জালে জড়িয়ে ৪-১ গোলে সেভিয়ার শিরোপা নিশ্চিত করেন মন্তিয়েল। এটি ইউরোপায় সেভিয়ার ৭ম শিরোপা।

নিজেদের রেকর্ডের ঝুলিকে আরও সমৃদ্ধ করল তারা। এর আগে ২০০৬, ২০০৭, ২০১৪, ২০১৫, ২০১৬ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল লা লিগার ক্লাবটি।

ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়ে আরেকটি বড় সুখবর পেয়েছে সেভিয়া। আগামী ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট পেয়ে গেছে তারা। অথচ এবারের মৌসুমে লা লিগায় রীতিমতো ধুঁকেছে দলটি। পয়েন্ট তালিকায় বর্তমানে তাদের অবস্থান ১১ নম্বরে। ৩৭ ম্যাচে তাদের পয়েন্ট ৪৯।

Facebook Comments Box
বিষয় :

Posted ১:০১ এএম | বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।