ডেস্ক রিপোর্ট | সোমবার, ২৭ মে ২০২৪ | প্রিন্ট | 187 বার পঠিত

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলায় ঘরচাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ভোলার লালমোহনের পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরউমেদ গ্রামের তেলী বাড়ির আব্দুল কাদেরের স্ত্রী।
সোমবার (২৭ মে) সকাল সোয়া ৮টার দিকে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, ওই নারী ও তার এক নাতী ঘরে ঘুমিয়েছিলেন। ভোর আনুমানিক ৪টার দিকে ঝড়ো বাতাসে টিনের ঘর ভেঙে চাপা পড়ে তিনি ঘটনাস্থলে মারা যান। তবে তার নাতীর কোনো ক্ষতি হয়নি।
Posted ৪:৩৬ এএম | সোমবার, ২৭ মে ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।