| শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট | 151 বার পঠিত

ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানো, ছেঁড়া বা অমর্যাদাকর কোনো কাজ করা যাবে না, করলেই হবে জরিমানা বা জেল। ডেনমার্কের পার্লামেন্টে এ নিয়ে একটি বিল পাস হয়েছে। ফলে এই উত্তর ইউরোপীয় দেশে পবিত্র কোরআন পড়ানো, ছেঁড়া বা অমর্যাদাকর আচরণ শাস্তিযোগ্য অপরাধ বলে গন্য হবে। বিলের পক্ষে ৯৪ ও বিপক্ষে ৭৭টি ভোট পড়ে।
বিলে বলা হয়েছে, “একটি স্বীকৃত ধর্মের গুরুত্বপূর্ণ বই বা লেখার প্রতি অন্যায্য আচরণ করা যাবে না। ধর্মগ্রন্থ পোড়ানো, ছেঁড়া বা অমর্যাদার জন্য জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। পবিত্র ধর্মগ্রন্থ পড়ানো নিয়ে যদি ভিডিও প্রচার করা হয়, তাহলে অপরাধীর কারাদণ্ড হবে।”
ডেনমার্কের বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ডেনমার্কের বিরুদ্ধে জঙ্গি আক্রমণের সম্ভাবনা কম করার জন্য এই বিল পাস করা হয়েছে।
এই আইন ধর্মগ্রন্থের বিদ্রুপ, অসম্মান বন্ধ করতে চেয়েছে। বিচারমন্ত্রী পিটার হুমেলগার্ড বলেছেন, ‘আমাদের দেশ ও দেশের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতেই হবে। সেজন্যই আমাদের এই ব্যবস্থা নেয়া জরুরি ছিল।’কয়েকমাস আগেই ডেনমার্ক ও সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো নিয়ে রীতিমতো আলোড়ন দেখা দেয়।
এই বিলটি প্রথমে অগাস্টে পেশ করা হয়। তারপর একবার তা সংশোধন করা হয়। বিল আইনে পরিণত হওয়ার আগে ডেনমার্কের রানির সই দরকার হয়। সেই সই এই মাসের শেষে হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
Posted ১২:১৯ পিএম | শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।