ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কেরালায় জ্বরে ২ জনের ‍মৃত্যু, নিপা ভাইরাসের সতর্কতা জারি

  |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত

কেরালায় জ্বরে ২ জনের ‍মৃত্যু, নিপা ভাইরাসের সতর্কতা জারি

ভারতের কেরালার কোঝিকোড়ে নিপাহ ভাইরাসের সতর্কতা জারি করেছে সরকার। ওই জেলায় পর পর দুটি অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। উভয় ক্ষেত্রেই মৃত্যুর কারণ হিসেবে উঠে এসেছে জ্বর। স্বাস্থ্য কর্মকর্তাদের সন্দেহ, নিপাহ ভাইরাসের সংক্রমণের কারণে তাদের জ্বর হয়ে থাকতে পারে।

মৃতদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। তা থেকে ভাইরাস সম্বন্ধে নিশ্চিত হওয়া যাবে। তার আগেই সতর্কতা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।

জাতীয় ভাইরাসবিদ্যা ইনস্টিটিউটের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মারা যাওয়া দুজনের মধ্যে একজনের মৃত্যু চলতি মাসে এবং ৩০ আগস্টে অন্যজনের মৃত্যু হয়েছে।

কেরালায় এ দুই অস্বাভাবিক মৃত্যুই ঘটেছে কোঝিকোড়ের বেসরকারি হাসপাতালে। একজন মৃত ব্যক্তির আত্মীয় বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। তার ও মৃতদের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার সেই রিপোর্ট মিলবে বলে জানিয়েছে হাসপাতাল।

দুজনের মৃত্যুর পর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। তার পরই নিপার সতর্কতা জারি করা হয় কোঝিকোড়ে।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় তাত্ক্ষণিকভাবে এ ঘটনায় মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

কোঝিকোড়ে এর আগে ২০১৮ ও ২০২১ সালে দুবার নিপাহ ভাইরাসের কারণে মড়ক লেগেছিল। ২০১৮ সালে এই ভাইরাসে আক্রান্ত অন্তত ২৩ জনের খোঁজ মিলেছিল। মারা গিয়েছিল ১৭ জন।

Facebook Comments Box
বিষয় :

Posted ৯:৫৫ এএম | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।