শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কদমতলীতে জামায়াতের নেত্রীর ওপর হামলার অভিযোগ

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   94 বার পঠিত

কদমতলীতে জামায়াতের নেত্রীর ওপর হামলার অভিযোগ

রাজধানীর কদমতলীতে কাজী মারিয়া ইসলাম বেবি নামে জামায়াতে ইসলামীর এক নেত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে।

বুধবার বিকেলের এই ঘটনায় আহত নারী থানায় লিখিত অভিযোগ না করলেও পুলিশ তার সঙ্গে কথা বলার পর ঘটনার তদন্ত কার্যক্রম শুরু করেছে।

আহত মারিয়া ইসলাম বেবির স্বামী মনিরুল ইসলাম জানান, তার স্ত্রী জামায়াতে ইসলামী মহিলা বিভাগের রুকন এবং কদমতলীর একটি ইউনিটির দায়িত্বে আছেন। তার স্ত্রীসহ কয়েকজন নারী ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের পক্ষে বুধবার কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডের প্রচারণা চালান। বিকেল ৩টার দিকে মারিয়াসহ ৬জন নারী দিপ্তীর গলিতে আলাদা হয়ে মানুষের বাড়িতে ঢুকে ভোট চান।

মারিয়া গলিতে একা হাঁটার সময় পেছন থেকে কেউ এসে তার মাথায় আঘাত করে পালিয়ে যান। আঘাত পেয়ে তিনি মাটিতে বসে পড়লে এক রিকশাচালক তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।

মনিরুল ইসলাম জানান, হামলাকারীকে তার স্ত্রী দেখতে পাননি। কী দিয়ে আঘাত করেছে তাও জানেন না তিনি। তার মাথায় দুটি সেলাই পড়েছে।

কদমতলী থানার ওসি শেখ আশরাফুজ্জামান বলেন, জামায়াতের একজন নারী আহত হওয়ার খবর পেয়েছেন। তবে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। পুলিশ আহত নারীর সঙ্গে কথা বলেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:০০ পিএম | বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।