সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

রাজনীতি ডেস্ক   |   শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   7 বার পঠিত

এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব: তারেক রহমান

বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এবার সরকারে যাওয়ার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলব।

আজ শনিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দুই দশকেরও বেশি সময় পর নির্বাচনী প্রচারণায় ঠাকুরগাঁওয়ে তারেক রহমান। এবার তিনি আসলেন বিএনপির চেয়ারম্যান হিসেবে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচনী প্রচারণায়।

সকাল সাড়ে ১১টার দিকে বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হন তারেক রহমান। তার উপস্থিতে স্লোগানে মুখর হয়ে উঠে জনসভাস্থলসহ আশপাশের এলাকা।

জনসভার শুরুতেই বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ভোট চান সবার কাছে।

বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যের শুরুতেই তুলে ধরেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তারেক রহমান বলেন, বিএনপি সব সময় দেশ ও জনগণের পক্ষে কাজ করে, এবার সুযোগ পেলে নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, আমরা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফ করবে।

বিএনপির চেয়ারম্যান বলেন, অন্য দলের সমালোচনা করলে জনগণের কোনো লাভ নেই, জনগণ চায় নিজেদের ভাগ্যের পরিবর্তন।

তারেক রহমান বলেন, পিছিয়ে পড়া ঠাকুরগাঁওসহ আশপাশের জেলার কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা, পুরাতন বিমানবন্দর চালু করা হবে দ্রুত সময়ে।

পরে ঠাকুরগাঁওসহ আশপাশের কয়েকটি আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন তারেক রহমান। প্রতিটি জনসভায় শুনছেন সাধারণ মানুষের চাওয়া-পাওয়ার কথা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। সেই সাথে বিএনপি চেয়ারম্যান বলছেন, শুধু উন্নয়ন নয়, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে গড়ে তোলা হবে সুখ-সমৃদ্ধি মানবিক এক নতুন বাংলাদেশ।

Facebook Comments Box
বিষয় :

Posted ১০:২৬ এএম | শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।