সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

এবার আফগান নারীদের পার্কে প্রবেশ নিষিদ্ধ করল তালেবান

  |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   119 বার পঠিত

এবার আফগান নারীদের পার্কে প্রবেশ নিষিদ্ধ করল তালেবান

বন্দ-ই-আমির জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। পার্কটি আফগানিস্তানের বামিয়ান প্রদেশের। বন্দ-ই-আমির আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র।

২০০৯ সালে আফগানিস্তানের প্রথম জাতীয় পার্ক হিসেবে একে স্বীকৃতি দেওয়া হয়। ঘুরে বেড়ানোর জন্য আফগান পরিবারগুলোর কাছে এই পার্কটি একটি জনপ্রিয় স্থান। কিন্তু নারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তারা এখন ঘুরে বেড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হবেন।

দেশটির নীতি ও নৈতিকতাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বলেন, দেখা গেছে পার্কে আসা নারীদের অনেকেই হিজাব পরছেন না। সে কারণে এ বিষয়ে একটি সমাধান না আসা পর্যন্ত নারীরা যেন ওই পার্কে প্রবেশ করতে না পারেন সে বিষয়ে ধর্মীয় নেতা ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…
বিষয় :

Posted ১২:১৩ পিএম | সোমবার, ২৮ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।