শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আমিরাতের ওয়াসেমে রাজশাহীর জয়, টানা ৬ হার নোয়াখালীর

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   275 বার পঠিত

আমিরাতের ওয়াসেমে রাজশাহীর জয়, টানা ৬ হার নোয়াখালীর

নোয়াখালী এক্সপ্রেসে যোগ দেওয়া সৌম সরকার ফিফটি পেয়েছেন। ঝড়ো ইনিংস খেলেছেন মোহাম্মদ নবীও। তবু জয়ের দেখা পেল না খালেদ মাহমুদ সুজনের দল। বরং রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে যোগ দেওয়া সংযুক্ত আরব আমিরাতের ওপেনার মোহাম্মদ ওয়াসেম ১ ওভার থাকতে ৪ উইকেটের জয় এনে দিয়েছেন।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে নোয়াখালী ৫ উইকেট হারিয়ে ১৫১ রান তোলে। ওপেনিং জুটিতে তারা ৫৭ রান যোগ করলেও ব্যাটিং কিছুটা ধীর ছিল। ওপেনিংয়ে নেমে শাহাদাত হোসেন ২৮ বলে ৩০ রান করে ফিরে যান। সৌম্য সরকার ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। তার ব্যাট থেকে ছয়টি চার ও তিনটি ছক্কা আসে।

দলের রান বাড়িয়ে নেওয়ার কাজটা মোহাম্মদ নবী করতে পারলেও মাজ সাদাকাত ও হায়দার আলী ধীর ব্যাটিং করেছেন। তিনে নামা সাদাকাত ১৩ বলে মাত্র ৭ রান করতে পারেন। চারে নেমে ২৬ বলে ৩৫ রান করেন নবী। তিন ছক্কার সঙ্গে একটি চার মারেন তিনি। তবে অধিনায়ক হায়দার আলী (৬ বলে ৩) সুবিধা করতে পারেননি। মাহিদুল অঙ্কন ৫ বলে ১০ রান করেন।

জবাব দিতে নেমে ভালো শুরু পায় রাজশাহীও। ওপেনিং জুটিতে ৫ ওভারে ৪৭ রান করে প্রথম উইকেট হারায় তারা। জাতীয় দলের ওপেনার তানজিদ তামিম ২০ বলে ২১ রান করেন। তিনে নামা শান্ত (১) ব্যর্থ হন। চারে নামা মুশফিক কিংবা পাঁচে নামা রায়ান বার্ল টি-২০ সুলভ ইনিংস খেলতে পারেননি। মুশফিক ২২ বলে ১৯ ও বার্ল ১৮ বলে ১৯ রান যোগ করেন।

কিন্তু তাদের আগে ওপেনিং করা ওয়াসেম ৩৫ বলে চারটি করে চার ও ছক্কা মেরে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচ সহজ করে দেন। শেষ টানেন মুশফিক-বার্লরা। দলের হারেও ভালো বোলিং করেছেন মেহেদী রানা। বাঁ-হাতি পেসার ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন।

Facebook Comments Box

Posted ৪:৩৭ পিএম | বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।