সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়াল

  |   রবিবার, ০৮ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   164 বার পঠিত

আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়াল

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির তালেবান সরকার। আর আহত হয়েছেন ৯ হাজারের বেশি মানুষ। খবর রয়টার্স।

রোববার (৮ অক্টোবর) তালেবান প্রশাসন এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পপ্রবণ পার্বত্য দেশটিতে এটি সবচেয়ে মারাত্মক কম্পন।

দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোল্লা জনান সায়েক রয়টার্সকে বলেছেন, ভূমিকম্পে ২ হাজার ৫৩ জন নিহত হয়েছেন এবং ৯ হাজার ২৪০ জন আহত। এছাড়া ১ হাজার ৩২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গতকাল শনিবার (৭ অক্টোবর) দেশটির হেরাত শহরের ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে একাধিক ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে একটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।

এদিকে হেরাতের স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা ডা. দানিশ রয়টার্স’কে জানান, ২০০ জনেরও বেশি মৃতদেহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ঘটনায় আর ৫১০ জন আহত হয়েছেন। এই সংখ্যা পরিবর্তন হতে পারে।

তিনি আরও বলেন, ‘সামরিক ঘাঁটি ও হাসপাতালসহ মৃতদেহ অনেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।’

গতককাল শনিবার স্থানীয় বাসিন্দা নাসিমা বলেন, ‘ভূমিকম্পের কারণে হেরাতে আতঙ্কের সৃষ্টি হয়েছে। লোকেরা তাদের বাড়ি ছেড়ে চলে গেছে, আমরা সবাই রাস্তায় আছি।’

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:৫১ পিএম | রবিবার, ০৮ অক্টোবর ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।