| বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 138 বার পঠিত

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশীতে ধসে পড়া সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকা পড়েন ৪১ শ্রমিক। মাটির নিচে অন্ধকারে আটকা পড়েছিলেন ১৬ দিন। প্রথমেই বের করে আনা হয় দুই শ্রমিককে। এরপর বাকিদেরকেও একে একে বের করে এনেছেন উদ্ধারকারীরা।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টা নাগাদ প্রথম শ্রমিক উদ্ধারের তথ্য জানিয়ে বিবিসির খবরে বলা হয়, প্রথম শ্রমিককে উদ্ধারের পর বাকি সবাইকে বের করতে ঘণ্টাখানেকেরও কম সময় লাগে। প্রত্যেক শ্রমিককে ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়। শ্রমিকদের বরণ করে নেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীসহ সরকারের শীর্ষ কর্তারা। সেসময় সুড়ঙ্গমুখে অপেক্ষমাণ স্বজনদের অনেকে কেঁদে ফেলেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, উদ্ধার শ্রমিকদের প্রথমে সুড়ঙ্গমুখে স্থাপিত অস্থায়ী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর তাদের উন্নত হাসপাতালে পাঠানো হয়।
এভাবে নানা প্রচেষ্টা বাধাগ্রস্ত হওয়ার পর সুড়ঙ্গের ভেতরে জমে থাকা ধসের শেষ অংশটি হাতে কাটা হয়। এরপর সুড়ঙ্গের ভেতরে ৯০০ মিলিমিটার একটি লোহার পাইপ গুঁজে দিয়ে তা দিয়েই বের করে আনা হয় শ্রমিকদের।
প্রত্যেক শ্রমিককে আলাদা অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতালের দিকে রওয়ানা করিয়ে দেওয়ার পর সুড়ঙ্গমুখেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী ধামী ও কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং। তারা জানান, ৪৮ থেকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন শ্রমিকরা।
Posted ৪:২৮ এএম | বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।