বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে বিশেষ পরিষেবা ইলেকশন কর্নারে ভোটের হাওয়া অপশন চালু করেছে স্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম।
নির্বাচনী তথ্য ও নির্ভরযোগ্য সব সংবাদ পাওয়া যাবে টফির মধ্যে থাকা সুনির্দিষ্ট ডিজিটাল আইকনে।
বাংলাদেশের বিশ্বস্ত ও নির্ভরযোগ্য কয়েকটি সংবাদমাধ্যমের সঙ্গে কৌশলগত অংশীজন হয়ে ভোটের হাওয়াতে যুক্ত করা হয়েছে যাচাইকৃত নির্বাচনী তথ্য ও ডিজিটাল কনটেন্ট।
এর ফলে জরুরি সময়ে নির্ভরযোগ্য যে কোনো তথ্য পাওয়া যাবে অ্যাপের ইলেকশন কর্নারে।
নিজেদের পিপল ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বস্ত সব সংবাদমাধ্যমকে একক প্ল্যাটফর্মে সমন্বয় করা হয়েছে এই অ্যাপে।
নির্বাচনের সময়ে আগ্রহীরা যে কোনো তথ্য জানতে পারবেন এতে। মূলধারার সব টেলিভিশন চ্যানেল এতে যুক্ত করা হয়েছে। ফলে ভোটারদের জন্য তৈরি হয়েছে পরিপূর্ণ ডিজিটাল মাধ্যম।
লাইভ সম্প্রচারের সঙ্গে ভোটের হাওয়াতে রয়েছে নির্বাচিত সংবাদ ভিডিও। ডিজিটাল আকারে ছোট ও সহজে দেখার মতো এসব ভিডিওতে তাৎক্ষণিক ঘটনার সারসংক্ষেপ পাওয়া যাবে। এই কর্নারে রয়েছে বিশ্লেষণধর্মী প্রতিবেদন ও কিছু বিষয়ের বিশদ লেখা, যা আগ্রহীদের সমসাময়িক রাজনৈতিক ইস্যু ও ঘটনাক্রম বুঝতে সহায়ক হবে। এ ছাড়া গ্রাহকের মতামত জানাতে রাখা হয়েছে ইন্টারঅ্যাকটিভ পোল। নির্বাচনকালীন জনমতের প্রতিফলন দেখা যাবে এই অংশে।
জানানো হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনমূলকও ইতিবাচক ভূমিকা রাখতে এমন উদ্যোগ নেওয়া। এর লক্ষ্য কনটেন্ট, প্রযুক্তি ও আগ্রহীর অংশগ্রহণকে সমন্বয় করে নির্বাচনের পুরো সময়ে নির্ভরযোগ্য
তথ্য উপস্থাপন করা।
বাংলালিংকের চিফ করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ভোটের হাওয়া অপশন প্রসঙ্গে বলেন, অর্থবহ নাগরিক অংশগ্রহণ নিশ্চিতে নির্ভরযোগ্য তথ্যের সহজ প্রাপ্তি সময়ের দাবি। এই অ্যাপের ভোটের হাওয়ার মাধ্যমে আমরা দায়িত্বশীল ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে নির্বাচিত সংবাদ, বিশ্লেষণ ও নাগরিকের তথ্য জানার অধিকারকে এক জায়গায় সন্নিবেশ করেছি। এবার আমাদের লক্ষ্য সারাদেশে নির্বাচনকেন্দ্রিক বিশ্বাসযোগ্য তথ্য সুলভ ও সহজলভ্য করা। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে সময়ের জরুরি কনটেন্ট ও মতামতের ভিত্তিতে এই প্ল্যাটফর্মের মানোন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা জানায়।
Posted ১০:৩৩ এএম | বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।