মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত

বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বগুড়া-৬ সদর সংসদীয় আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। বগুড়া-৭ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো.তৌফিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার বগুড়া-৬ সদর ও বগুড়া-৭ আসনসহ ৪টি আসনের মনোনয়নপত্র যাচাইবাছাই অনুষ্ঠিত হয়। এই ৪টি আসনে ৫ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বগুড়ার ৪টি আসনে যাচাই-বাছাই শেষে যাদের মনোনয়ন পত্র সঠিক তাদেরটা গ্রহণ করা হয়েছে এবং যাদের তথ্য গোপন ও অসম্পূর্ণ তাদের বাতিল করা হয়েছে, যোগ করেন তিনি।

এদিন সকালে শুরুতে বগুড়া-৬ (সদর) আসনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এই আসনে ৫ প্রার্থীর মধ্যে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন- বাসদ মনোনীত প্রার্থী দিলরুবা নূরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আব্দুল্লাহ আল ওয়াকী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মোঃ মামুনুর রশিদ। এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন ৫ জন। এই আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে নির্বাচনী কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। বাকি ৪ জনের মধ্যে ৩ জনের বৈধ ও একজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত মোরশেদ মিল্টন, জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম। দলীয় মনোননয়ন সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের মনোনয়ন দাখিল করা ৫ জনের যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। এতে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহিন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে মনোনয়ন দাখিল করা ৫ জনের যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়ন বৈধ ও একজনের বাতিল ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর দবিবুর রহমান, কমিউনিটি পার্টির শিপন কুমার রবিদাস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মো. মাহমুদুর রহমান। বাতিল হওয়া প্রার্থী হলেন- এলডিপির খান কুদরত-ই সাকলায়েন।

Facebook Comments Box

Posted ৫:০৫ পিএম | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(279 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।