| মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 157 বার পঠিত

অমর একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন হাজারো বাঙালি। শহীদ মিনার থেকে শ্রদ্ধা জানানোর পরই বইমেলায় ভিড় করতে থাকেন বইপ্রেমীরা।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান অংশের বইমেলা ঘুরে বইয়ের প্রতিটি স্টলেই বইপ্রেমীদের ভিড় দেখা গেছে।
অমর একুশে ফেব্রুয়ারিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা একাডেমি আয়োজিত বইমেলা পূর্বঘোষিত সময় অনুযায়ী সকাল ৮টা থেকেই খুলে দেওয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েই বইপ্রেমীরা চলে এসেছেন মেলায়। তাই, মাতৃভাষার বিশাল সাহিত্য ভাণ্ডারের রস আস্বাদনে মগ্ন শিশু-কিশোর-প্রবীণদের প্রাণচঞ্চল উপস্থিতিতে দিনের শুরু থেকেই বইমেলা জমে উঠেছে।
আজ বইমেলায় অনেকেই শোকের বার্তাবাহক কালো পোশাকে এসেছেন। পুরুষরা পরেছেন কালো পাঞ্জাবি আর নারীরা এসেছেন কালো শাড়ি পরে। শিশুদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিশেষ করে, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়েই বিরাট একটা অংশ বইমেলার দিকে চলে এসেছে। এতে মেলায় বইয়ের বেচাবিক্রিও বেড়ে গেছে।
Posted ১:৩৫ পিএম | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।