নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত

বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে BMDF-এর আহ্বান
“দক্ষ যুব, নিরাপদ অভিবাসন, সমৃদ্ধ বাংলাদেশ”
বিশ্ব যুব দক্ষতা দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (BMDF) দেশের যুবসমাজের দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (TVET) প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি খাত এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে।
এ উপলক্ষে ১৫ জুলাই ২০২৬ (বুধবার) বিকেল ৩:০০টা থেকে ৫:০০টা পর্যন্ত রাজধানীর কাকরাইলস্থ আলামিন মিলেনিয়াম টাওয়ার (১১ তলা)-এ বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (BMDF)-এর উদ্যোগে “দক্ষ যুব, নিরাপদ অভিবাসন ও টেকসই উন্নয়ন: দক্ষতাই ভবিষ্যতের বিনিয়োগ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজওয়ানুল হক চৌধুরী, উপপরিচালক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)। এছাড়াও অভিবাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, কারিগরি শিক্ষা এবং যুব উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়নকর্মী, গবেষক ও তরুণ-তরুণীরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
প্রতি বছর ১৫ জুলাই পালিত বিশ্ব যুব দক্ষতা দিবসের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে শোভন কর্মসংস্থান (Decent Work), উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে উৎসাহিত করা। একই সঙ্গে দিবসটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তিগত দক্ষতা এবং জীবনমুখী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে।
বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (BMDF) মনে করে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবছর বিপুল সংখ্যক তরুণ-তরুণী বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে অভিবাসন করলেও পর্যাপ্ত কারিগরি দক্ষতা, ভাষাজ্ঞান, ডিজিটাল সক্ষমতা এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতার অভাবে অনেকেই প্রতারণা, শ্রম শোষণ, শ্রম পাচার ও অন্যান্য ঝুঁকির শিকার হচ্ছেন।
সংগঠনটি আরও মনে করে, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন, মানসম্মত TVET শিক্ষা, ভাষা ও সফট স্কিল প্রশিক্ষণ, ডিজিটাল সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন বিষয়ক কার্যকর সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রান্তিক নারী, প্রতিবন্ধী এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সময়ের দাবি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের জন্য দক্ষতা উন্নয়ন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিতকরণ, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং শ্রম পাচার প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা আরও বলেন, “দক্ষ যুব, নিরাপদ অভিবাসন, সমৃদ্ধ বাংলাদেশ” এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশের যুবশক্তিকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তিতে পরিণত করা সম্ভব। দক্ষতা উন্নয়ন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করাই একটি সমৃদ্ধ, টেকসই ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি।
ধন্যবাদান্তে,
জয়েন্ট সেক্রেটারি (ওয়েলফেয়ার)
বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম (BMDF)
Posted ৪:১৫ এএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।