ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সুদের পরিবর্তে ইসলামী ব্যাংকিং ও জাকাত প্রসারের প্রস্তাব পার্থের

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

সুদের পরিবর্তে ইসলামী ব্যাংকিং ও জাকাত প্রসারের প্রস্তাব পার্থের

জাকাত আদায়ে সংসদীয় আসনভিত্তিক ডাটাবেজ তৈরির প্রস্তাব দিয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। শনিবার সংসদে বাজেট আলোচনায় তিনি সুদভিত্তিক ব্যবস্থা ধীরে ধীরে কমিয়ে ইসলামী ব্যাংকিং ও জাকাত প্রসারের প্রস্তাব করেন। ভোলা-১ আসনের এই সংসদ সদস্য (এমপি) জেলাটির গ্যাস ক্ষেত্র ঘিরে উন্নয়নের দাবি জানিয়ে বলেন, ‘আমি মন্ত্রীদের পেছনে ঘুরি। মন্ত্রীদের আমার পেছনে ঘোরা উচিত।’

মদিনা সনদের ভিত্তিতে সামাজিক নিরাপত্তা গড়ার কথাও বলেন আন্দালিভ রহমান। তিনি বলেন, আমাদের প্রাণপ্রিয় প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) যখন মদিনা রাষ্ট্র গড়েন, এর ওপরে আর সভ্যতা হয় না। সেই রাষ্ট্রের দুটি খুঁটি ছিল, ন্যায়বিচার ও মানবিকতা। সেই মানবিকতার মানে আইনের শাসন। হযরত মুহাম্মদ (সা.) বিশ্বের মহামানব, তার মতো আইনের শাসন পৃথিবীর কোনো দেশে আসবে না।

বিএনপি সরকারের ন্যায়বিচার প্রতিষ্ঠার ইচ্ছা রয়েছে জানিয়ে পার্থ বলেন, এতিম, নারী, বঞ্চিত, শারীরিক প্রতিবন্ধীদের জন্য চিন্তা রয়েছে বাজেটে। বাজেটে এমন ব্যবস্থা রাখা উচিত, যাতে মেধা উঠে আসতে পারে। নাহিদ রানা নামে একটি ছেলে এখন পৃথবীর দ্রুততম বোলার। তাকে উঠিয়ে আনা গেছে, মেরিটোক্রেসি ছিল। আমি নিশ্চিত বাংলাদেশে বিভিন্নখাতে এরকম হাজার হাজার নাহিদ রানারা আছে। যাদেরকে নিয়ে আসতে হবে।

জাকাতভিত্তিক ব্যবস্থার প্রসারের প্রস্তাব করে আন্দালিভ রহমান বলেছেন, জাকাত ইসলামী অর্থনীতির ভিত্তি, অবিচ্ছিদ্য অংশ, দরিদ্রদের জন্য নিরাপত্তা। বাংলাদেশে জাকাত হিডেন ইকোনমি। কিন্তু কেউ বলতে পারি না, কত টাকা জাকাত দেওয়া হয়। সরকারের জাকাত নেওয়ার উপায় রয়েছে। তবে তা সামান্য। একটি ডাটাবেজ থাকা উচিত প্রত্যেক নির্বাচনী আসনে। যাতে আমরা যে-ই জাকাত দিতে চাই, প্রবাসীরাও যদি জাকাত দিতে চায়, তাহলে ওই ডাটাবেজ অনুসারে জাকাত পৌঁছে দিতে পারে। অবশ্যই আমরা জাকাতকে উৎসাহিত করব।

যুক্তরাষ্ট্রের মত জাকাত টিভি প্রতিষ্ঠার প্রস্তাব করে আন্দালিভ রহমান বলেন, বাংলাদেশের যারা যাকাত নিতে পারে, যারা প্রাপ্য, সেই জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে পারি।

সুদভিত্তিক ব্যাংকিং নিরুৎসাহিত করার প্রস্তাব করে আন্দালিভ রহমান বলেন, ‘জানি এই কথা বললে হয়তো আমাকে অনেকে প্রগতিশীল মনে করবে না। কারণ আমারা এমনভাবে প্রচলিত বা শাইলক সিস্টেমে ঢুকে গিয়েছি, তা রাতারাতি পরিবর্তন করতে পারব না। কিন্তু এটা সত্যি কথা যে পৃথিবীতে এখন ইসলামিক ব্যাংকিং এখন ট্রেন্ড। ইংল্যান্ডে আল-রাজি ব্যাংক, আহলি ব্যাংক, ইসলামিক ব্যাংক অব মালয়েশিয়া রয়েছে। অবশ্যই আমরা ইসলামী ব্যাংকিং প্রমোট করব। এক ইসলামিক ব্যাংক ডাকাতি হয়ে গিয়েছে, কারণ ডাকাত খারাপ ছিল। কিন্তু ইসলামিক ব্যাংকিং বড় সমাধান। কারণ, আমরা আল্লাহর রহমতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি ইসলামিক ব্যাংকিং যত উৎসাহিত হবে, আল্লাহর রহমত আমাদের ওপর আসবে।’

খুন, ধর্ষণের মতো অপরাধ বর্তমান সরকারের চার মাসে হলেও, আর্থিক লুটপাট হয়নি বলে দাবি করেন আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেন, আওয়ামী লীগের প্রথম ছয়-সাত মাসেই বেসিক ব্যাংক খাওয়া শুরু করে বাচ্চু সাহেব।

ভোলার গ্যাস ক্ষেত্র ভিত্তিক উন্নয়নের প্রস্তাব করে পার্থ বলেন, ভোলায় ১ দশমিক ৩ ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস আছে। আজ মন্ত্রীদের পিছনে ঘুরি। কাউকে বলি, ‘একটা এয়ারপোর্ট দেন’, কাউকে বলি ‘একটা বিশ্ববিদ্যালয়, সেতু করে দেন’।

ভোলায় বিনিয়োগ আকৃষ্টে বিমানবন্দর চেয়ে পার্থ বলেন, একবার অবকাঠামো নির্মাণ হলে মন্ত্রীরা আমার পিছনে পিছনে ঘুরবে। ভোলার মানুষের ঘুম ভাঙবে হেলিকপ্টারের আওয়াজে। বিলিয়নিয়ার আসবে ভোলায়। ভোলা হবে বাংলাদেশের ওয়ার্কশপ, ভারতের তামিলনাড়ুর মত, মালয়েশিয়ার পেনাংয়ের মত। ভোলার উন্নয়নে পৃথক কমিটি দাবি বরেন পার্থ।

Facebook Comments Box

Posted ৫:৪৩ এএম | শনিবার, ২৭ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(333 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।