মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এবারের ঈদযাত্রায় ভোগান্তি নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

জাতীয় ডেস্ক   |   সোমবার, ২৫ মে ২০২৬   |   প্রিন্ট   |   4 বার পঠিত

এবারের ঈদযাত্রায় ভোগান্তি নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঈদুল আজহার ছুটিতে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তবে এবার এখন পর্যন্ত বড় ধরনের যানজট বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। সোমবার দুপুরের পর থেকে সড়কে যানবাহনের চাপ বাড়লেও যান চলাচল ছিল স্বাভাবিক।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশাপাশি ঢাকা থেকে নোয়াখালী, চাঁদপুর ও কুমিল্লা-সিলেট সড়কেও তেমন ভোগান্তি দেখা যায়নি বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত মহাসড়কে ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল সীমিত করা হয়েছে। শুধু জরুরি পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। পাশাপাশি যানজটপ্রবণ ২৫টি পয়েন্ট চিহ্নিত করে সেখানে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাধারণত দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় দীর্ঘ যানজট তৈরি হয়। তবে সোমবার সেখানে অতিরিক্ত পাঁচটি লেন চালু করায় যানজটের সৃষ্টি হয়নি। দুপুর থেকে রাত পর্যন্ত কুমিল্লার দাউদকান্দি থেকে ফেনী পর্যন্ত প্রায় ১০৯ কিলোমিটার মহাসড়কে কোথাও বড় ধরনের যানজট দেখা যায়নি। তবে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আলেখারচর বিশ্বরোড পর্যন্ত যানবাহনের ধীরগতি ছিল।

সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা অংশের গৌরীপুর, আমিরাবাদ, মাধাইয়া, চান্দিনা ও নিমসার বাজার- যেগুলো সাধারণত যানজটপ্রবণ এলাকা হিসেবে পরিচিত; সেখানেও এবার যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এশিয়া এয়ারকন বাসের চালক তোফায়েল আহমেদ বলেন, এবার ঈদে টানা ছুটি থাকায় যাত্রীরা একসঙ্গে রওনা হননি। ঢাকার ভেতরে কিছুটা যানজট থাকলেও মহাসড়কে ওঠার পর তেমন ভোগান্তি হয়নি। তিনি বলেন, ‘আড়াই ঘণ্টায় ঢাকা থেকে কুমিল্লায় এসেছি।’

নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলার সভাপতি আলমগীর হোসেন বলেন, এবার মানুষ তুলনামূলক স্বস্তিতে বাড়ি ফিরছে। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের চাপ আরও বাড়তে পারে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও বড় ধরনের যানজট হয়নি। তবে রাতে গাড়ির চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, পুরো অঞ্চলে প্রায় এক হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। তার আশা, আগামী দুই দিনেও যাত্রীরা বড় ধরনের ভোগান্তিতে পড়বেন না।

Facebook Comments Box

Posted ১০:৪৫ এএম | সোমবার, ২৫ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(320 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।