শুক্রবার ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

মিশরের বিশ্বকাপ দলে সালাহ-হামজা

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

মিশরের বিশ্বকাপ দলে সালাহ-হামজা

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আফ্রিকান পরাশক্তি মিশর। অবধারিতভাবেই ফারাওদের এই বিশ্বকাপ দলের নেতৃত্ব দেবেন মোহামেদ সালাহ। তবে কোচ হোসাম হাসানের ঘোষিত এই স্কোয়াডে সবচেয়ে বড় চমক বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের হামজা আবদেলকরিম। অন্যদিকে, ফর্মহীনতার কারণে দল থেকে ছিটকে গেছেন ফরাসি ক্লাব নঁতের ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ ।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বমঞ্চে মিশরের আক্রমণভাগে সালাহর মূল সঙ্গী হবেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির ওমর মারমুশ। তবে ফিফার নিয়ম অনুযায়ী ঘোষিত ২৭ সদস্যের এই দল থেকে একজন খেলোয়াড়কে বাদ পড়তে হবে। আগামী ২৮ মে রাজধানী কায়রোতে রাশিয়ার বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ প্রীতি ম্যাচের পর ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ হোসাম হাসান।

চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে নঁতের হয়ে ২৪ ম্যাচে মাত্র ৪টি গোল করতে পেরেছেন মোস্তফা মোহামেদ। তার এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে ক্লাবটিও লিগ ওয়ান থেকে অবনমিত হয়েছে। যার খেসারত মোস্তফাকে দিতে হলো বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে।

বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে সালাহদের বিশ্বকাপ অভিযান। গ্রুপপর্বে ২১ জুন ভ্যাঙ্কুভারে নিউজিল্যান্ড এবং ২৬ জুন সিয়াটলে ইরানের মুখোমুখি হবে ফারাওরা।

একনজরে মিশরের ২৭ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: মোহামেদ এল শেনাওয়ি, মোস্তফা শোবেইর, এল মাহদি সোলিমান, মোহামেদ আলা।
ডিফেন্ডার: মোহামেদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাগুইদ, মোহামেদ আবদেলমোনেম, আহমেদ ফাতৌহ, করিম হাফেজ।
মিডফিল্ডার: মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, এমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।
ফরোয়ার্ড: মোহামেদ সালাহ (অধিনায়ক), ওমর মারমুশ, হামজা আবদেলকরিম, আকতাই আবদাল্লাহ।

Facebook Comments Box

Posted ১২:৪৯ এএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।