শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী অংশে ধীরগতি, তবু স্বস্তির ঈদযাত্রা

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত

গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী অংশে ধীরগতি, তবু স্বস্তির ঈদযাত্রা

ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি থাকলেও ঘরমুখো মানুষের ঈদযাত্রা এখনো স্বস্তিদায়ক রয়েছে। যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে এবার কোনো যানজটের সৃষ্টি হয়নি। তবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ী পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার অংশে কিছুটা ধীরগতিতে চলছে যানবাহন।

বুধবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-রংপুর, ঢাকা-রাজশাহী ও বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সংযোগস্থল হাটিকুমরুল মোড়ে যানবাহনের চাপ থাকলেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে গাড়ি। অন্যদিকে গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী অংশে সাউথ এশিয়া সাবরিজিওনাল ইকোনমিক কো-অপারেশন-২ (সাসেক) প্রকল্পের আওতায় চার লেন সম্প্রসারণকাজ চলমান থাকায় কিছুটা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

সড়কের দুই পাশে খোঁড়াখুঁড়ি, মাঝখানে নির্মাণসামগ্রী ও মাটি-ইট-পাথরের স্তূপ থাকায় যানচলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি সড়কে অনিয়ন্ত্রিতভাবে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন চাকার যানবাহন অনিয়ন্ত্রিতভাবে চলাচল করায় ঢাকা উত্তরাঞ্চল অভিমুখে দূরপাল্লার বাস চলাচলে ভোগান্তি বাড়ছে।

হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গোবিন্দগঞ্জ মোড়ে নজরদারি বাড়ানো হলেও ছোট যানবাহনের বেপরোয়া চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। ফলে সেখানে থেমে থেমে ধীরগতি থাকলেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।

সাসেক প্রকল্পের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, সিরাজগঞ্জ ও বগুড়া অংশে চারলেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। হাটিকুমরুল মোড়ে গ্লোবার লিভ ইন্টার চেঞ্জ ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে। ঈদের আগে তড়িঘড়ি করে ছয়টি লেন চালু করা হয়েছে। এবার ঈদের আগে সেখানে যানজটের কোনো সমস্যা নেই।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, এখন পর্যন্ত মহাসড়কের কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। আশা করা যাচ্ছে, ঈদের আগেও বড় ধরনের সমস্যা হবে না।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে কাজ করছেন। ছোট যানবাহন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে অনেক সময় তা পুরোপুরি সম্ভব হচ্ছে না।

বগুড়া ও রংপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের পুলিশ সুপার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান বলেন, ঢাকার-রংপুর মহাসড়কের সার্বিক পরিস্থিতি ভালো রয়েছে এবং কোথাও দীর্ঘ সময় যানবাহন আটকে থাকার খবর নেই।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন জানান, গত তিন দিনেও যমুনা সেতু ও টোল প্লাজা এলাকায় কোনো যানজট দেখা যায়নি। গত ৪৮ ঘণ্টায় ৮২ হাজার ৬০০ যানবাহন সেতু পারাপার হয় আর ৬ কোটি ৪৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৯ পিএম | বুধবার, ১৮ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(322 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।