ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সন্ধ্যায় জাতির সামনে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

রাজনীতি ডেস্ক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   123 বার পঠিত

সন্ধ্যায় জাতির সামনে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা আসিফ মাহমুদের

জাতির সামনে নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার সন্ধ্যা সাতটায় রাজধানীর বাংলামটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি তার ব্যাংক স্টেটমেন্ট জনসম্মুখে প্রকাশ করবেন বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আসিফ মাহমুদ প্রার্থিতার আলোচনা শুরু হলে ফ্যাসিস্ট এনাবলার সাকিব আল হাসানের ভক্ত পরিচয়ে একদল লোক বেনামে দুদকে কাল্পনিক দুর্নীতির অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন।

গত সোমবার বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়।

জানা গেছে, একটি অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে তার তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়।

এর আগে, দুর্নীতি দমন কমিশনে (দুদক) আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন একদল ব্যক্তি।

Facebook Comments Box

Posted ১:৪০ পিএম | বুধবার, ০৪ মার্চ ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।