জাতীয় ডেস্ক | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট | 66 বার পঠিত

এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে ছিল বাংলাদেশ। এতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে ছিল, মধ্যপ্রাচ্যের বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ (ইউএই) এ অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়েছে। হামলা করে তাকে হত্যা করা হয়েছে জেনে বাংলাদেশ সরকার দুঃখিত। উদ্দেশ্য করে হামলায় হত্যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন। ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে ঢাকা। বাংলাদেশ বিশ্বাস করে যে সংঘাতের মাধ্যমে কোনো সমাধান হয় না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধের সমাধান করতে পারে।
Posted ১২:৫৪ পিএম | সোমবার, ০২ মার্চ ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।