শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

দুই নৌকাসহ বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   85 বার পঠিত

দুই নৌকাসহ বাংলাদেশি ৯ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বঙ্গোপসাগরের অদূরে মাছ শিকারে যাওয়া টেকনাফ শাহপরীর দ্বীপের দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৮টায় শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায় নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ফেরত আসার সময় এ ঘটনা ঘটে।

ট্রলার দুটির মালিক শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার রাশেদ ও মো. ফারুক।

আজ বিকেলে সমকালকে এ তথ্য নিশ্চিত করে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌ ঘাটের সভাপতি আব্দুল গফুর জানান, আমার ঘাটের চারটি নৌকাকে আজ সকাল আটটার দিকে বঙ্গোপসাগরের মোহনা থেকে মাছ শিকার করে ঘাটে ফেরত আসার সময় আরকান আর্মি ধাওয়া করে দুইটি নৌকা ধরতে পারে। বাকি দুই নৌকা পালিয়ে আসে। দুই নৌকার মধ্যে ৯ জেলে রয়েছেন। এ ঘটনায় মাছ ধরার ট্রলার মালিক ও জেলেরা আতঙ্কের মধ্য রয়েছেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, দুটি নৌকাসহ ৯ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাচ্ছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

বিজিবি বলছে, গত দশ মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমারে নাফ নদসহ সংলগ্ন এলাকা থেকে অন্তত ৩৫০ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি। এর মধ্য বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় এদের মধ্যে প্রায় ২০০ জনকে কয়েক দফায় ফেরত আনা হয়। এখনও ১৫০ জেলে আরাকান আর্মির হাতে রয়েছে। যার ফলে অনেক জেলে সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১:১৯ পিএম | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(291 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।