| বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 122 বার পঠিত

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বিজিবি-৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত ১৫ বছর বয়সী সমিরুল হক ওরফে সামিউল গোদাগাড়ী উপজেলার চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামের হাসিবুল হকের ছেলে। পুলিশ সমিরুলের মরদেহ উদ্ধার করেছে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
গোদাগাড়ীর ৯ নম্বর চরআষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, ‘সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের ক্ষেত রয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সমিরুলসহ কয়েকজন মিলে দয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চরআষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে।’
তিনি আরও বলেন, ‘সমিরুলের শরীরের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাকিরা পালিয়ে প্রাণ রক্ষা করে। বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক ফাঁড়ির দুইটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।’
Posted ১২:৩০ পিএম | বৃহস্পতিবার, ০৯ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।