বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ২১

বিশ্ব ডেস্ক   |   মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

স্পেনে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ২১

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরার

মাদ্রিদের আটোচা স্টেশনে এক সংবাদ সম্মেলনে স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, একটি সোজা রেলপথে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ‘সত্যিই অদ্ভুত’। তিনি জানান, রেলপথের এই অংশটি গত মে মাসে সংস্কার করা হয়েছিল।

রেল অপারেটর এডিআইএফের তথ্য অনুযায়ী, গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী প্রায় ৩০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের শেষ অংশ কর্ডোবার কাছে লাইনচ্যুত হয়। এরপর এটি মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের অন্য শহর উয়েলভামুখী প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

সরকারি সম্প্রচার মাধ্যম টেলিভিশন এসপ্যানোলা জানিয়েছে, মাদ্রিদ থেকে উয়েলভাগামী ট্রেনের চালকও নিহতদের মধ্যে রয়েছেন এবং দুর্ঘটনায় মোট ১০০ জন আহত হয়েছেন।

আজ সোমবার সাংবাদিকদের পুয়েন্তে বলেন, ‘আহত ৩০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।’ তিনি আরও জানান, আহত সবাইকে এখন চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

আন্দালুসিয়ার জরুরি পরিষেবা সংস্থার মতে, দুর্ঘটনাস্থলে পাঁচটি ভ্রাম্যমাণ নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ), চারটি জরুরি সংকটাপন্ন পরিচর্যা ইউনিট এবং অসংখ্য অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোমবার বলেছেন, স্পেন এক ‘গভীর বেদনার রাত’ অতিবাহিত করছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেন, ‘আদমুজে মর্মান্তিক রেল দুর্ঘটনার কারণে আজ আমাদের দেশের জন্য এক গভীর বেদনার রাত।’

তিনি আরও বলেন, ‘আমি নিহতদের পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। কোনো শব্দই এই বিশাল কষ্ট লাঘব করতে পারে না, তবে আমি চাই তারা জানুক যে এই কঠিন মুহূর্তে পুরো দেশ তাদের পাশে আছে।’

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্দালুসিয়া অঞ্চল থেকে মাদ্রিদগামী সব ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। কর্ডোবা, সেভিলা, মালাগা এবং উয়েলভা থেকে অন্তত সোমবার পর্যন্ত ট্রেন পরিষেবা বন্ধ থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সরকারি সম্প্রচার মাধ্যম আরটিভিইয়ের সাংবাদিক সালভাদর জিমেনেজ ডিজিটাল আউটলেট ইনফরমেশনকে বলেছেন, তিনি মালাগা থেকে আসা ওই ট্রেনটিতে ছিলেন। তিনি জানান, ট্রেনের শেষ দুটি বগি লাইনচ্যুত হয়েছিল এবং শেষ বগিটি রেললাইনের ওপর পুরোপুরি উল্টে যায়। জিমেনেজ বলেন, সংঘর্ষের ঠিক আগের মুহূর্তগুলোতে মনে হচ্ছিল ট্রেনটিতে ‘ভূমিকম্প’ হচ্ছে।

Facebook Comments Box

Posted ৭:৫৭ এএম | মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।