মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

সংসদে পুশইন বিষয়ে আলোচনা স্থগিত কেন, প্রশ্ন জামায়াতের

জাতীয় ডেস্ক   |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

সংসদে পুশইন বিষয়ে আলোচনা স্থগিত কেন, প্রশ্ন জামায়াতের

সীমান্ত পরিস্থিতি ও পুশইন নিয়ে সংসদে পূর্বনির্ধারিত আলোচনা কেন স্থগিত করা হয়েছে, সেই প্রশ্ন তুলেছে জামায়াতে ইসলামী। দলটির সংসদ সদস্য (এমপি) মীর আহমেদ বিন কাসেমের নোটিশে রোববার বাজেট আলোচনার পর সংসদের বৈঠকে পুশইন নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে যে কার্যসূচি দেওয়া হয়েছিল, তাতেও বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে রোববার দুপুরে সচিবালয় থেকে জানানো হয়, অনিবার্য কারণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আলোচনা স্থগিত করেছেন।

‘ব্যারিস্টার আরমান’ নামে পরিচিত ঢাকা-১৪ আসনের এমপি মীর আহমেদ বলেন, সংসদ সচিবালয় কোনো ব্যাখ্যা দেয়নি, কেন আলোচনা স্থগিত করা হচ্ছে। ধারণা করছি, সরকারি দল সংসদে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চায় না।

গত বুধবার ব্যারিস্টার আরমান পুশইন নিয়ে আলোচনার প্রস্তাব করে নোটিশ দেন। এতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব, নাগরিক নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার স্বার্থে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধ পুশইন ও সীমান্ত হত্যা এবং পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ্যে ঘোষিত পুশইন তৎপরতার এই ক্রমবর্ধমান প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ প্রয়োজনীয় কূটনৈতিক ও রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ অপরিহার্য বিধায়—জনস্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি মহান জাতীয় সংসদে আলোচনা করা হোক।

আলোচনা স্থগিত করায় রোববার বিকেলে সংসদের অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান ব্যারিস্টার আরমান। তিনি বলেন, সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে জানানো হয়েছিল আলোচনা করার জন্য নোটিশ গ্রহণ করা হয়েছে। অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে মুলতবি শাখা থেকে জানানো হলো অনিবার্য কারণবশত আলোচনা স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কেও তা জানানো হয়েছে।

মীর আরমান বলেন, ‘আমার প্রশ্ন, জনগণের রক্তের চেয়ে আর কী গুরুত্ব থাকতে পারে? জনগুরুত্বপূর্ণ বিষয় কেন অনিবার্য কারণে স্থগিত করতে হলো? দ্বিতীয় প্রশ্ন, স্থগিত করা আলোচনা পরবর্তীতে কবে নির্ধারিত হবে?’

জবাবে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘নোটিশ আমার সামনেও আছে। স্থগিত একটি সাময়িক ব্যবস্থা। বাজেট অধিবেশন চলছে, আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে। প্রত্যাশা করছি, স্থগিতাদেশ প্রত্যাহার করে কোনো এক সময় নোটিশের ওপর আলোচনা হবে।’

Facebook Comments Box

Posted ২:২৭ এএম | রবিবার, ১৪ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(328 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।