ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   102 বার পঠিত

শপথের প্রয়োজন নেই, সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শপথ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জাতীয় সংসদে বসা মাত্রই ‘হ্যাঁ’ কার্যকর হবে। তবে ‘না’ ভোট অনুযায়ী পার্লামেন্টে আলোচনা হবে। যেখানে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সে বিষয়ে সংসদে সিদ্ধান্ত নেওয়া হবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে শপথ ইস্যুতে এ মন্তব্য করেন তিনি। শনিবার সকাল ৮টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকতে পারে। সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

শহীদ বেদিতে মব সৃষ্টির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘যারা মব সৃষ্টি করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে এবং বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।’

এদিকে, লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে একে একে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, জামায়াত, লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ।

Facebook Comments Box

Posted ১০:৪৩ এএম | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(331 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।