মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে: আসিফ মাহমুদ

রাজনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   106 বার পঠিত

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আমার প্রত্যাশা আজ সারাদিন মানুষ সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবে। আমি ঢাকার ভোটার হিসেবে ভোট দিলাম, যেহেতু এবার দুটি ব্যালট এবং সকাল বেলায় এখানে ভোটারের পরিমাণ একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সবাইকে আমরা আহ্বান জানাবো, জনগণের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তারেক রহমান ‘হ্যাঁ’ ভোট দিতে বললেও তাদের অনেক নেতাকর্মী ‘না’ ভোটের প্রচারণা করছে। এটা তাদের রাজনৈতিক দ্বিচারিতা। তবে, আশা করি ‘হ্যাঁ’ ভোট পরাজিত হওয়ার সম্ভাবনা নেই, বিপুল ভটে জয়ী হবে।

আসিফ মাহমুদ আরও বলেন, কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হতাশা বাড়িয়েছে। প্রার্থীদের উপর বিভিন্ন স্থানে হামলা করা হয়েছে। নাগরিকরা যেন ভোটাধিকার বঞ্চিত না হন। এখনও পর্যন্ত ভোটের পরিবেশ ঠিক আছে, আশা করছি সারাদিন ঠিক থাকবে।

Facebook Comments Box

Posted ১২:২৯ পিএম | বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।