শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই মার্কিন কংগ্রেসম্যান

  |   রবিবার, ১৩ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   127 বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই মার্কিন কংগ্রেসম্যান

বাংলাদেশ সফরে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য রিচার্ড ম্যাকরমিক ও এডওয়ার্ড কেইসের সঙ্গে বৈঠকে বসেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাদের বৈঠক শুরু হয়।

চারদিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছান দুই মার্কিন কংগ্রেসম্যান। এদের মধ্যে এডওয়ার্ড কেইস ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এবং রিচার্ড ম্যাকরমিক রিপাবলিকান পার্টির।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক ছাড়াও আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের  নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

সোমবার দুই কংগ্রেসম্যান যাবেন কক্সবাজারে। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন এবং জাতিসংঘের সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

নির্বাচন সামনে রেখে সম্প্রতি ঘন ঘন মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছেন। গত ৬ অগাস্ট ঢাকা সফর করেন দেশটির পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ। জুলাই মাসে বাংলাদেশ সফরে আসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১০:৪৯ এএম | রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।