রাজনীতি ডেস্ক | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 84 বার পঠিত

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী প্রধান অতিথি জোনায়েদ সাকি বলেছেন, আজকে যদি কেউ নির্বাচন বানচাল করার তৎপরতা করে, তার মানে এই মুহূর্তে তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। দেশের গণতন্ত্র রক্ষা, সুষ্ঠু নির্বাচন এবং জনস্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে গণসংহতি আন্দোলনের সংগ্রাম অব্যাহত থাকবে।
শুক্রবার চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে এক সমাবেশে এ কথা বলেন তিনি। জাতীয় নির্বাচন সামনে রেখে চট্টগ্রামে ‘মাথাল মিছিল’ করেছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। শুক্রবার চলমান এ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ শাখার যৌথ উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়। নগরের কাজীর দেউড়ির মোড় থেকে শুরু হয়ে মিছিলটি আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়।
সেখানে সমন্বয়কারী চিরন্তন চিরুর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন মোর্শেদ আলম। বক্তব্য রাখেন সৈয়দ হাসান মারুফ রুমী, ডা. অপূর্ব নাথ, মো. হারুণ, মিজানুর রহীম চৌধুরী বাবু, প্রকাশ মজুমদার, শহীদ শিমুল, নাসির উদ্দীন তালুকদার, কলি কায়েস, মানিক সাহাদাত, অধ্যাপক আতিকুল ইসলাম, জাহিদুল আলম-আল জাহিদ প্রমুখ।
Posted ২:২১ এএম | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।