শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শেফার্ড-হোল্ডারে লড়াকু পুঁজি উইন্ডিজের

খেলাধুলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   6 বার পঠিত

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে শেফার্ড-হোল্ডারে লড়াকু পুঁজি উইন্ডিজের

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মাত্র ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেন জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। তাদের দুর্দান্ত জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রানের লড়াকু পুঁজি পেয়েছে ক্যারিবীয়রা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং (২১), শাই হোপ (১৬), রভম্যান পাওয়েলদের (৯) আসা-যাওয়ার মিছিলে একপর্যায়ে ৮৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। পাওয়ারপ্লের ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৫২ রান।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অষ্টম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন হোল্ডার ও শেফার্ড। এই দুজনের আগ্রাসী ব্যাটিংয়েই দিশা ফিরে পায় ক্যারিবীয় ইনিংস। শেষ ওভারে রানআউট হওয়ার আগে ৩১ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন হোল্ডার। অন্যদিকে ৩৭ বলে ৫২ রানের ঝড়ো ফিফটি হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শেফার্ড।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া কাগিসো রাবাদা ও করবিন বশ নেন ২টি করে উইকেট।

Facebook Comments Box

Posted ১২:৫৯ পিএম | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।