| বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ | প্রিন্ট | 126 বার পঠিত

জামালপুরে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানি নাদিম মারা গেছেন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাংবাদিক গোলাম রব্বানি নাদিম বকশীগঞ্জ উপজেলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন নাদিম।
তার সহকর্মীরা জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে নাদিমের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টায় নেওয়া হয় জামালপুর জেনারেল হাসপাতালে।
Posted ২:২০ পিএম | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।