মঙ্গলবার ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন সিইসি

জাতীয় ডেস্ক   |   বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, সিইসির ভাষণ মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। ভাষণটি আজ সন্ধ্যায় বিটিভি, বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও রেডিওতে একযোগে সম্প্রচার করা হবে।

ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি দেশবাসীকে জানাবেন এবং ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ইসি জানিয়েছে।

এছাড়া দেশব্যাপী নির্বাচনী সামগ্রী বিতরণ ও ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ ৫৮ হাজার সদস্যের উপস্থিতি এবং কেন্দ্রে সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশের নিশ্চয়তা দেবেন।
একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করতে কমিশনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করবেন সিইসি। গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সিইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তপসিল ঘোষণা করেন।

Facebook Comments Box

Posted ১২:৪৪ পিএম | বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(322 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।