নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ | প্রিন্ট | 478 বার পঠিত

কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না, জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (২৪ জুন) ডিএমপি সদরদপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
একই সঙ্গে মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।
ডিএমপি কমিশনার জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে, দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে।
এ সময়, চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
Posted ৯:০২ এএম | মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।