বুধবার ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এক বছরে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ০৯ জুন ২০২৬   |   প্রিন্ট   |   1 বার পঠিত

এক বছরে রাশিয়ায় এক লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় এক লাখ জনশক্তি রপ্তানি করতে চায় বাংলাদেশ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এমন প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিষয়টি আমলে নিয়ে কাজ করার কথা মস্কোর পক্ষ থেকে ঢাকাকে জানানো হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, আগামী এক বছরের মধ্যে জনশক্তি রপ্তানি এক লাখ কর্মী পর্যন্ত বাড়ানোর বিষয়ে বাংলাদেশ প্রস্তাব দিলে তা দ্রুততার সঙ্গে কাজ করতে সম্মত হয় রাশিয়া। বর্তমানে রাশিয়ায় প্রায় দশ হাজার বাংলাদেশি কর্মরত আছেন। এ বিষয়ে উভয় পক্ষ শীঘ্রই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, রাশিয়ায় গিয়ে বাংলাদেশিরা রুশ-ইউক্রেন যুদ্ধে মস্কোর হয়ে অংশ নিয়ে বিপদে পড়েছে। ঢাকা–মস্কো দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশিদের নিরাপদে ফেরত আনতে অনুরোধ জানিয়েছেন খলিলুর রহমান। যেসব বাংলাদেশি ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছেন, তারা নিয়মতান্ত্রিক উপায়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাশিয়া গিয়েছেন। বেশিরভাগই রাশিয়ায় গিয়ে বড় অঙ্কের অর্থের লোভে পড়ে যুদ্ধে যোগ দিয়েছেন। পরবর্তী সময়ে বিপদে পড়ে জোর করে যুদ্ধে নিয়ে যাওয়ার দাবি তুলছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা ও মস্কো দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে একমত হয়েছে। খলিলুর রহমান রাশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দেন। এ প্রসঙ্গে, আগামী সপ্তাহগুলোতে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়িক প্রতিনিধিদলকে আতিথেয়তা দেওয়ার প্রস্তাবকে রুশ পক্ষ স্বাগত জানিয়েছে।

এই সফরকালে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উঠে আসে। পররাষ্ট্রমন্ত্রী কৃষি ও স্বাস্থ্য খাতে এআই-এর প্রয়োগ বিষয়ে একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন, যাতে রুশ কর্তৃপক্ষ সানন্দে সম্মত হয়। রুশ কর্তৃপক্ষ বাংলাদেশের জাতীয় এআই নীতি প্রণয়নে এবং বাংলাদেশে এআইয়ের উৎকর্ষ প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করার আগ্রহও প্রকাশ করেছে।

পররাষ্ট্রমন্ত্রী তিন দিনের সফরে রাশিয়ায় রয়েছেন এবং তাঁর সঙ্গে আছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

Facebook Comments Box

Posted ১২:৪১ পিএম | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(324 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।