রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আমদানিকারকদের জন্য ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা: শিল্প সচিব

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

আমদানিকারকদের জন্য ছুটির দিনেও চালু থাকবে বিএসটিআই সেবা: শিল্প সচিব

আমদানি করা পণ্যের দ্রুত খালাস নিশ্চিত করতে এবং বন্দরে ক্ষতিপূরণ থেকে ব্যবসায়ীদের রক্ষা করতে সাপ্তাহিক ছুটির দিনেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর সংশ্লিষ্ট সেবা চালু রাখার নির্দেশ দিয়েছেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।

শনিবার তেজগাঁওয়ে বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে আয়োজিত স্টেকহোল্ডার গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসটিআই জানিয়েছে, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানি করা পণ্যের দ্রুত ছাড়পত্র নিশ্চিত হবে এবং বন্দরে অপ্রয়োজনীয় ‘ড্যামারেজ’ থেকে ব্যবসায়ীরা রক্ষা পাবেন।

পাশাপাশি সিটিজেন চার্টারে নির্ধারিত সময়ের চেয়েও কম সময়ে আমদানি করা পণ্যের ছাড়পত্র প্রদানের জন্য বিএসটিআই কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়া, গণশুনানিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—নকল পণ্য উৎপাদনকারী অবৈধ প্রতিষ্ঠানের উৎস শনাক্তকরণ এবং কঠোর ব্যবস্থা গ্রহণ, পণ্যের মান প্রণয়নে এসআরও প্রকাশের সময়সীমা হ্রাস, ফুড গ্রেড কালার ব্যবহারের আগে প্রয়োজনে বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা, সুগার ও নন-সুগার রুটি-পাউরুটির স্ট্যান্ডার্ড একত্রিতকরণ, লাইভ বেকারিগুলোতে অভিযান জোরদার করা।

বিএসটিআই মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এম এ কামাল বিল্লাহর সভাপতিত্বে গণশুনানিতে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার টয়লেট্রিজ, সিটি গ্রুপ, ওয়ালটন, এসিআই, পোলার আইসক্রিম, অলিম্পিক বেকারি অ্যান্ড কনফেকশনারি, অলিম্পিয়া বেকারি, ট্রাস্ট ইনফিনিটি ফার্মস, পিয়ারলেস ইন্ডাস্ট্রিজ ইত্যাদি।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ২:৩৭ এএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(294 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।