শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

আজও শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান, সারা দেশে টিকাদান কর্মসূচি ব্যাহত

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   75 বার পঠিত

আজও শহীদ মিনারে স্বাস্থ্য সহকারীদের অবস্থান, সারা দেশে টিকাদান কর্মসূচি ব্যাহত

নিয়োগবিধি সংশোধন বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি বাস্তবায়নে টানা তৃতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। এ কর্মসূচির ফলে সারা দেশে বন্ধ রয়েছে ১ লাখ ২০ হাজার আউটরিচ ইপিআই টিকাদান কেন্দ্র।

লাগাতার এ কর্মবিরতির কারণে প্রতিদিন অনুষ্ঠিত হওয়া ১৫ হাজার টিকা কেন্দ্রে থেকে প্রায় দেড় লাখ মা ও শিশু নিয়মিত টিকাদান থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে মৃত্যুর ঝুকির আশংকায় পড়তে পারনে টিকা বঞ্ছিত এ সকল মা ও শিশুরা। তবে স্বাস্থ্য সহকারীদের দাবি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষও বলছেন, দাবি গুলো ‘ন্যায্য ও যৌক্তিক’,তাহলে বাস্তবায়নে বাধা কোথায়?

অবস্থান কর্মসূচি থাকা স্বাস্থ্য সহকারীরা বলছেন, তারা প্রান্তিক এ জনগোষ্ঠিকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্ছিত করে এ কর্মবিরতিতে যেতে চাননি, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা তাদের এ অবস্থান কর্মবিরতি দিতে বাধ্য করিয়েছেন। তারা বার বার আমাদের প্রস্তাবিত দাবি যৌক্তিক বলে প্রতিশ্রুতি আর আশ্বাস দিয়েই এভাবে দীর্ঘ ২৭ বছর পার করছেন। এর জন্য যদি দেশের মা ও শিশুরা মৃত্যুর ঝুঁকি বাড়ে, তাহলে দায়ী হবেন একমাত্র স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

‘বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে গত শনিবার থেকে এই অবস্থান কর্মবিরতি শুরু হয়েছে। তাদের দাবি আদায় জিও (প্রজ্ঞাপন) না হওয়া পর্যন্ত তারা কর্মস্থলে ফিরবেন না বলে জানান।

এদিকে সোমবার সকাল থেকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো চলা এ অবস্থান কর্মসূচিতে দেশের ৬৪ জেলা থেকে হাজার হাজার স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা ব্যানার, ফেষ্টুন ও মনিপাতা নিয়ে দলে দলে অংশ নেন।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে, নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতাসংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সকল স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শককে প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন স্কেল পুর্ননিধারণের সময় প্রাপ্ত টাইম স্কেল বা উচ্চতর স্কেল সংযুক্ত করা ও ইতোমধ্যে ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্স সম্পন্নকারীদের সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।

স্বাস্থ্য সহকারীরা বলেন, ‘আমরা যে কত অবহেলা ও বৈষম্যর শিকার তা বলার ভাষা নেই। ১৯৭৭ সালের জাতীয় বেতন স্কেল অনুসারে এইচএসসি পাশ স্বাস্থ্য সহকারীদের ১৬তম গ্রেডে মূল বেতন ছিল ৩০০ টাকা। কৃষি বিভাগের এসএসসি পাশ ব্লক সুপারভাইজার যারা তারা ১৯৭৭ সালের জাতীয় বেতন স্কেলে ১৯তম গ্রেডে মূল বেতন পেতেন ২৪০ টাকা। ১৯৮৫ সালের ৫ আগষ্ট সরকারী এক আদেশে তাদের বেতন স্কেল আপগ্রেডেশনের মাধ্যমে ১৪তম গ্রেডে উত্তীর্ণ করা হয় ও ২০০১ সালের ২৩ এপ্রিল আবার তাদেরকে ১১তম গ্রেডে আপগ্রেডেশন করে টেকনিক্যাল মর্যাদা প্রদান করা হয় এবং ২০০৫ সালের ২৩ এপ্রিল সরকারী আদেশে পদবী পরিবর্তন করে উপ-সহকারী কৃষি কর্মকর্তা করা হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটানারী ফিল্ড অ্যাসিস্ট্যান্টরা ১৯৭৭ সালের জাতীয় বেতন স্কেল ১৯তম গ্রেডে মূল বেতন পেতেন ২৪০ টাকা। ব্লক সুপারভাইজারদের সাথে ১৯৮৫ সালে সরকারী আদেশের মাধ্যমে তাদেরও ১১তম গ্রেডে উত্তীর্ণ করে এবং টেকনিক্যাল মর্যাদা প্রদান করা হয়।’

তারা আরও বলেন, ‘২০১৪ সালের ৯ মার্চ প্রাথমিক বিদ্যালয়ে এসএসসি পাস সহকারী শিক্ষক যারা ১৭তম গ্রেডে নিয়োগ প্রাপ্ত হন, তাদেরও ১৪তম গ্রেডে উত্তীর্ণ করা হয়। ২০২০ সালে তাদেরও ১৩তম গ্রেড প্রদান করে প্রজ্ঞাপন জারি করে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যারা গৃহপালিত প্রাণির চিকিৎসা প্রদান করেন তাদেরও ভাগ্য পরিবর্তন হয় কিন্তু সৃষ্টির সেরাজীব মানব শিশু স্বাস্থ্য ও মাতৃ স্বাস্থ্য নিয়ে কাজ করার পরও বৈষম্যের শিকার হয়ে তৃণমূল স্বাস্থ্য সহকারীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি আজও।’

স্বাস্থ্য সহকারীদের নেতারা বলেন, আমরা প্রকৃতপক্ষে ডির্পাটমেটাল একটা প্রতারণার শিকার। আমাদের অধিদপ্তর ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলনের মাধ্য আমাদের সঙ্গে আলোচনায় গিয়েছিলেন এবং কথা দিয়েছিলেন। আমরা কিন্তু তাদের কথার মর্যাদা দিয়েছি, সফলভাবে প্রায় ৫ কোটি টিকা প্রদান সম্পন্ন করে দিয়েছি। কিন্তু কর্মকর্তারা আমাদেরকে দেওয়া তাদের কথা রাখেননি।’

Facebook Comments Box

Posted ৪:৪৩ পিএম | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(302 বার পঠিত)
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।