| বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩ | প্রিন্ট | 93 বার পঠিত

তুরস্ক থেকে ৮২ দশমিক ৮৯ টাকা কেজি দরে সাড়ে ১২ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের তুলনায় প্রতি কেজি চিনি কিনতে প্রায় ৬ টাকা কম খরচ হচ্ছে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এ চিনি কেনা হবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে মোট খরচ ধরা হয়েছে কোটি ৬৪ কোটি ২০ লাখ টাকা।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ চিনি কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তুরস্কের স্মাটেক ইনফরমেশন টেকনোলজি থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ চিনি কিনতে মোট খরচ হবে ৬৪ কোটি ২০ লাখ টাকা। প্রতিকেজি চিনি কেনা হচ্ছে ৮২ দশমিক ৮৯ টাকা দিয়ে। প্রতি কেজি চিনির আগের ক্রয় মূল্য ছিল ৮৮ দশমিক ৭৪ টাকা।’
এর আগে, ১২ এপ্রিল অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে মালয়েশিয়ার ব্রিজো মেরিন এসডিএন বিএইচডি (স্থানীয় এজেন্ট: জেআই ট্রেডার্স, ঢাকা) থেকে ২৫ হাজার মেট্রিক টন চিনি কেনার সিদ্ধান্ত হয়।
Posted ৪:৪০ এএম | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।