ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

হোয়াইট হাউস ব্লু টিকের জন্য কোনো অর্থ দেবে না

  |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   131 বার পঠিত

হোয়াইট হাউস ব্লু টিকের জন্য কোনো অর্থ দেবে না

টুইটারের ব্লু টিক ভেরিফিকেশনের জন্য কোনো অর্থ খরচ করবে না হোয়াইট হাউস। শুক্রবার এক ই-মেইলে সব কর্মকর্তাদের জানানো হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে ব্লু টিক সাবস্ক্রাইবের জন্য কোনো অর্থ দেওয়া হবে না। কোনো কর্মকর্তা ব্লু টিক নিতে চাইলে তাঁকে নিজ থেকে অর্থ খরচ করতে হবে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটস নাওয়ের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের পাশাপাশি নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং লস এঞ্জেল্স টাইমের পক্ষ থেকেও টুইটারের ব্লু টিকের জন্য কোনো অর্থ খরচ না করার কথা জানানো হয়েছে। এর আগে, পুরোনো ব্লু টিক যুক্ত অ্যাকাউন্ট থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয় মাইক্রো ব্লগিং সাইটটি।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, ১ এপ্রিল থেকে ফোন নম্বর ও পরিচয় যাচাই ছাড়া বা ইলন মাস্কের দায়িত্ব নেওয়ার আগে যেসব অ্যাকাউন্ট ব্লু টিক পেয়েছিল, সেই অ্যাকাউন্টগুলো থেকে ব্লু টিক মুছে ফেলা হবে। তবে যারা ব্লু টিক বহাল রাখতে চান তারা বর্তমান নিয়ম মেনে অর্থের বিনিময়ে অ্যাকাউন্টে ব্লু টিক রাখতে পারবেন।

ব্লু টিকে সাবস্ক্রিপশন সেবা চালু করে এখন পর্যন্ত খুব বেশি আয় করতে করতে পারেনি টুইটার। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানিয়েছে, প্রথম ৩ মাসে ২০টি দেশের অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের ব্লু টিক দেওয়ার বিনিময়ে ১ কোটি ১০ লাখ ডলার আয় করেছে প্ল্যাটফর্মটি। তবে এর মধ্যে বাৎসরিক নিবন্ধনকারীদের অর্থও রয়েছে।

অর্থাৎ, এই আয়ে অনেক ব্যবহারকারীর পুরো এক বছরের সাবস্ক্রিপশন ফি অন্তর্ভুক্ত। তবে কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য এখনো পাওয়া যায়নি। ফলে প্রকৃত আয়ের পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, এর পরিমাণও খুব বেশি হবে না।

Facebook Comments Box

Posted ১১:২৫ পিএম | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।