রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

স্মার্টওয়াচে শনাক্ত হবে মস্তিষ্কের জটিল রোগ ’পারকিনসন’

  |   রবিবার, ০৯ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   82 বার পঠিত

স্মার্টওয়াচে শনাক্ত হবে মস্তিষ্কের জটিল রোগ ’পারকিনসন’

শুধু স্মার্টওয়াচকে কাজে লাগিয়ে মূল লক্ষণ দেখা দেওয়ার সাত বছর আগেই পারকিনসন রোগ শনাক্ত করবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। ন্যাচার মেডিসিন জার্নালে নতুন প্রকাশিত এক গবেষণায় এমনটাই বলা হয়েছে।

আর পারকিনসন চিকিৎসার ক্ষেত্রে এই প্রযুক্তি বড় ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ এ রোগের ক্ষেত্রে চূড়ান্ত লক্ষণ দেখা দিতে গিয়ে চিকিৎসার জন্য অনেক দেরি হয়ে যায়।

গবেষণায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের গতিবিধি স্মার্টওয়াচের মাধ্যমে ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে মাত্র সাত দিন বিশ্লেষণ করেছেন গবেষকরা এবং ভবিষ্যদ্বানী করেছেন, কারা পারকিনসন রোগে আক্রান্ত হতে যাচ্ছেন। পরবর্তীতে দেখা গেছে, গবেষকদের অনুমান সঠিক হয়েছে।

এ-সংক্রান্ত গবেষণা নিয়ে গবেষণাপত্রটির সহলেখক কার্ডিফ ইউনিভার্সিটির ইউকে ডিমেনশিয়া রিসার্চ ইনস্টিটিউটের গবেষক ডা. সিনথিয়া সান্ডর বলেন, ‘এ ফলাফলের মাধ্যমে আমরা পারকিনসনসের প্রাথমিক শনাক্তকরণে সহায়তার জন্য মূল্যবান স্ক্রিনিং টুল তৈরি করতে পারি।’

স্মার্টওয়াচগুলো অংশগ্রহণকারীদের গড় গতি গণনা করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সেই ডেটা একদল পারকিনসন ডিজিজ আক্রান্ত রোগীর ডেটার সঙ্গে তুলনা করে গবেষকদের সামনে উপস্থাপন করে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে গবেষক দলই।

Facebook Comments Box

Posted ৫:২৪ এএম | রবিবার, ০৯ জুলাই ২০২৩

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।