| রবিবার, ২৩ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 95 বার পঠিত

সুদানের যুদ্ধবিধ্বস্ত রাজধানী খার্তুম থেকে নিরাপত্তার স্বার্থে মার্কিন দূতাবাসের কর্মী (কূটনীতিক) ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাদের সরিয়ে নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এক বিবৃতিতে বাইডেন বলেন, আমার নির্দেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী খার্তুম থেকে মার্কিন সরকারের কর্মীদের বের করার জন্য একটি অভিযান পরিচালনা করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, এখন পর্যন্ত প্রায় ৭০ জন মার্কিন নাগরিককে সুদান থেকে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে দূতাবাসের কর্মীদের চলে যাওয়ার সাথে সাথে, ওয়াশিংটন খার্তুমে মার্কিন মিশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক টুইট বার্তায় বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সুদানে “আমেরিকানদের নিজেদের নিরাপত্তার জন্য পরিকল্পনা করতে সহায়তা করতে থাকবে” এবং “সুদানি জাতির আরও ক্ষতি রোধ করতে” যুদ্ধবিরতির জন্য চাপ দেবে।
Posted ৬:৫৫ এএম | রবিবার, ২৩ এপ্রিল ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।