| শুক্রবার, ১৯ মে ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত

নিউইয়র্কে সাকসেস ক্যারিয়ার ফার্ম গঠন করে প্রবাসী বাংলাদেশিদের সুযোগ করে দিয়েছেন চাকরির জন্য নিজেদের যোগ্য করে তুলতে, সরকারি উচ্চপদে চাকুরীরত এমডি জামান। ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের প্রশিক্ষন গ্রহন করে কয়েকশত প্রবাসী বাংলাদেশি নিউইয়র্ক সিটি, স্টেট ও ফেডারেল পর্যায়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে চাকরি পেয়েছেন ও হয়েছেন সফল। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তার প্রতিষ্ঠান থেকে চাকরি পেতে হাতে কলমে সহায়তা দিয়ে থাকেন এমডি জামান।
১৩ মে শনিবার বিভিন্ন পর্যায়ে সরকারি চাকরিতে যোগদানকারীদের সম্মানে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। জ্যামাইকার তাজমহল পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে চাকরি পাওয়া ৩০জনকে সম্মানিত করা হয়। একই সঙ্গে সেই অনুষ্ঠানে সম্মানিত করা হয় ক্যারিয়ার চেঞ্জার আরও ছয়জনকে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কণ্ঠোযোদ্ধা ও একুশে পদক বিজয়ী কিংবদন্তি শিল্পী রথীন্দ্রনাথ রায়। এতে প্রধান বক্তা ছিলেন সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ। লেখক, সাংবাদিক ও প্রামাণ্যচিত্র নির্মাতা শামীম আল আমিনের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্মের সিইও এমডি জামান।
সাকসেস ক্যারিয়ার কনসালটিং ফার্মের সিইও এমডি জামান বলেন, একটু চেষ্টা করলে বাংলাদেশের সার্টিফিকেট দিয়েই এখানে ভালো মানের চাকরি পাওয়া সম্ভব। এজন্য সবাইকে সঠিক ভাবে আবেদন করতে হবে। আর দরকার সঠিক পরামর্শ। তিনি বলেন, অনেকে বাংলাদেশ থেকে নতুন পরিবেশে এসে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারা যদি যথাযথ ভাবে আবেদন করতে পারেন, সঠিক প্রস্তুতি নিতে পারেন, তাহলে তারাও আমেরিকায় সরকারি পর্যায়ে খুব ভালো মানের চাকরি পেতে পারেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তানভীর শাহীন ও রেজা।
Posted ৩:৪৭ এএম | শুক্রবার, ১৯ মে ২০২৩
| admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।