মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

শাহবাগ মোড়ে আবারও ইনকিলাব মঞ্চের অবস্থান

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   60 বার পঠিত

শাহবাগ মোড়ে আবারও ইনকিলাব মঞ্চের অবস্থান

আবারও শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলে যাওয়ার পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আবার শাহবাগে অবস্থান নেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে আসেন ইনকিলাব মঞ্চের নেতারা।

এর আগে শরিফ ওসমান বিন হাদির খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। শুক্রবার জুমার নামাজের পর তারা শাহবাগে অবস্থান নেন। সারারাত তারা শাহবাগে অবস্থান করেন।

ওসমান হাদির কবর জিয়ারত করতে তারেক রহমানের আসা উপলক্ষে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ মঞ্চ থেকে অবরোধ সরিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

তখন ইনকিলাব মঞ্চ জানিয়েছিল, তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করে ফিরে গেলে তারা আবার শাহবাগে অবস্থান করবেন।

Facebook Comments Box

Posted ২:২৩ পিএম | শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

(279 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।