| রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 112 বার পঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক আমিনা পারভীন।
রোববার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ১৪-(১) ধারা অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীনকে উক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ করা হলো।
কোষাধ্যক্ষ হিসেবে তার এ নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় জন্ম ও বেড়ে উঠা অধ্যাপক আমিনা পারভীন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৮-১৯৮৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৭ সালে সুইডেনের গোথেন বার্গ বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্মে ইন্টারন্যাশনাল মাস্টার্স অব সাইন্স ইন সোশাল ওয়ার্কে (আইএমএসএসডব্লিও) ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ১৯৯৬ সালের ৯ এপ্রিল শাবিপ্রবির সমাজকর্ম বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের সপ্তম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক আমিনা পারভীন। তিনি শাবিপ্রবির ষষ্ঠ কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন।
আমিনা পারভীন বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন।
Posted ১১:০৫ এএম | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।