ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

শাকিবের সাথে কথা বললেই থাপ্পড় খেতেন অপু বিশ্বাস!

  |   রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   132 বার পঠিত

শাকিবের সাথে কথা বললেই থাপ্পড় খেতেন অপু বিশ্বাস!

শাকিব খান এবং অপু বিশ্বাস- ও পার বাংলার দুই বিখ্যাত অভিনেতা। বেশ অনেক দিন হয়ে গেল নিজেদের মাঝের যাবতীয় ব্যক্তিগত সম্পর্ক শেষ করে দিয়েছেন তারা। তবু ছেলে আব্রাম খান জয়ের জন্য মাঝেমাঝে যোগাযোগ করেন একে অপরকে। তাদের প্রেম থেকে গোপনে বিয়ে কম আলোচনা হয়নি। দীর্ঘ দিন প্রেম পর্বের পর ২০০৮ সালে গোপনে বিয়ে সারেন তারা। ২০১৬ সালে জন্ম হয় জয়ের। অপুর সাথে শাকিবের সম্পর্কের বিরুদ্ধে ছিলেন নায়িকার মা। এত দিন এই বিষয় নিয়ে কখনো মুখ খোলেননি অপু। কয়েক দিন আগে সে কথা প্রকাশ্যে আনলেন নায়িকা।

শাকিবের সাথে অপুর মেলামেশা মোটে পছন্দ ছিল তার মায়ের। পুরনো দিনের গোপন কথাগুলো এবার প্রকাশ্যে বলে ফেললেন অপু। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘মা এক সময় শাকিবের সাথে কথা বলতে দিত না। সেটেও সব সময় মা বসে থাকত। শাকিবের সাথে অতিরিক্ত কথা বললে আমাকে থাপ্পড়ও মেরেছে মা।’

নায়কের সাথে সম্পর্ক তিনি যে মোটে ভালো চোখে দেখেননি, সে কথাই জানান অপু। শুধু তা-ই নয়, শাকিবকে হুমকিও দিয়েছিলেন। অপু বলেন, ‘শাকিবকে মা বলেছিল, তোমাদের দু’জনের পছন্দ হলে বিয়ে করো। তার পর ঘুরো। আমি ভালোবেসে আদর করে কষ্ট করে মেয়ে বড় করেছি। তোমাদের দু’জনের মত থাকলে আমাদের সমস্যা নেই।

২০১৮ সালে আইনি বিচ্ছেদ হয় অপু আর শাকিবের। আনন্দবাজার অনলাইনকে এক সাক্ষাৎকারে অপু বলেছিলেন, ‘এখন মনে হয় ছোট বয়সে বিয়ে না করলে ঠিক করতাম।’ শাকিবের সাথে বিয়ের সিদ্ধান্ত ভুল বলেই মনে করেন অপু।

Facebook Comments Box

Posted ১:৪৯ এএম | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।