বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

রুবল দিয়ে রাশিয়ার গ্যাস কিনবেন এরদোয়ান

  |   সোমবার, ০৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   211 বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক রুবল দিয়ে রাশিয়ার কাছ থেকে গ্যাস কিনবে।

ইউক্রেন যুদ্ধ ঘিরে যখন পশ্চিমাদের সঙ্গে তীব্র উত্তেজনা চলছে, সেই সময় রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও বাড়াচ্ছে তুরস্ক। রাশিয়ার দাবি মেনে তারা গ্যাস কিনবে বলে ঠিক করেছে। গ্যাসের আংশিক দাম রুবল দিয়ে মেটানো হবে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন এরদোয়ান।

মস্কো থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোয়ান বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে রাশিয়া ও তুরস্কের সম্পর্ক আরও ভালো করার সুযোগ আছে।

ইউরোপের অল্প কয়েকটি দেশ এখনও রাশিয়ায় বিমান চালায়। তার মধ্যে তুরস্ক একটি। রাশিয়ার পর্যটকরা যাতে তুরস্কে এসে বিপাকে না পড়েন, সেজন্য তাদের জন্য তুরস্কের পাঁচটি ব্যাংক বিশেষ পেমেন্ট ব্যবস্থা চালু করে রেখেছে।

তুরস্কে এখন সবচেয়ে বেশি সংখ্যায় যান জার্মানির পর্যটকরা। তারপরই আছেন রাশিয়া থেকে আসা পর্যটকরা।

তুরস্ক ন্যাটোর সদস্য। তারা রাশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায়। তারা রাশিয়ার তেল ও গ্যাসের উপর অনেকটাই নির্ভর করে। ২০২১ সালে তুরস্ক তাদের চাহিদার অর্ধেক গ্যাস রাশিয়া থেকে আমদানি করেছিল। তাছাড়া তাদের তেলের এক চতুর্থাংশ আসে রাশিয়া থেকে। রাশিয়ার সঙ্গে যৌথভাবে তারা প্রথম পরমাণু বিদ্যুৎকেন্দ্রও বানাচ্ছে।

Facebook Comments Box

Posted ৪:৪৮ পিএম | সোমবার, ০৮ অগাস্ট ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(564 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।