রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

রিপাবলিকানরা ফল মেনে না নিলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে: বাইডেন

  |   শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   204 বার পঠিত

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে রক্ষণশীলদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন বাইডেন। এ পরিস্থিতিতে রিপাবলিকানদের মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। এর আগে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে রিপাবলিকানরা বাইডেনের বিজয় মেনে নেননি।

বাইডেন টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের প্রতিটি স্তর থেকে প্রার্থীরা নির্বাচনে লড়ছেন। নির্বাচনে তাঁদের অনেকেই ফল মেনে নিতে চাইবেন না।

তাঁদের লক্ষ্য হচ্ছে ট্রাম্পের নেতৃত্ব অনুসরণ করা ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা করা। এতে যুক্তরাষ্ট্রে বিশৃঙ্খলার পথ সৃষ্টি হবে। এটা অনাকাঙ্ক্ষিত ও বেআইনি। এটা আমেরিকানদের সঙ্গে যায় না।’

মধ্যবর্তী নির্বাচনের মাত্র ছয় দিন আগে দেওয়া বক্তৃতায় বাইডেন এই সতর্কবার্তা জানালেন। তবে এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা জয় পেতে পারেন। এমনকি সিনেটও তাদের দখলে চলে যেতে পারে।

Facebook Comments Box

Posted ৫:১৬ পিএম | শুক্রবার, ০৪ নভেম্বর ২০২২

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

গোলাপ গ্রাম
(406 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।