| বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২ | প্রিন্ট | 233 বার পঠিত
চলে গেলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ । স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ব্রিটিশ রাজপ্রসাদের এক বিবৃতিতে রানির মৃত্যুর খবর জানানো হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এক বিবৃতিতেও এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার ৯৪ বছর বয়সী রানির স্বাস্থ্যের অবনতি হয়। এর পর থেকে বালমোরাল প্যালেসে রানিকে বিশেষ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল। তিনি ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। রানি দ্বিতীয় এলিজাবেথ ব্রিটেনের সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে থাকা রানি হিসেবে ২০১৫ সালে রানি ভিক্টোরিয়াকে ছাড়িয়ে যান। রানি দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্য এবং আরো ১৫টি কমনওয়েলথ রাজ্যের রানি ছিলেন।
Posted ৬:০০ পিএম | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।